ব্যবহারের শর্তাবলি

Last updated: 6 Nov 2026

খসড়া, লঞ্চের আগে আইনজীবী দিয়ে যাচাই করা হবে।

মিস্ত্রি ডাকুন (mistridakun.com) একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে গ্রাহক ও স্বাধীন সার্ভিস প্রোভাইডার (মিস্ত্রি) একে অপরকে খুঁজে পান। প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

১. আমাদের ভূমিকা

  • আমরা মার্কেটপ্লেস ও এজেন্ট হিসেবে কাজ করি। সার্ভিসটি দেন স্বাধীন মিস্ত্রি, যিনি আমাদের কর্মচারী নন।
  • মিস্ত্রি যাচাই (NID, রেফারেন্স, স্কিল টেস্ট), দাম নির্ধারণে স্বচ্ছতা ও অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব আমাদের।

২. বুকিং ও দাম

  • রেট কার্ডে দেখানো দাম সার্ভিস চার্জ; পার্টস বা মালামালের দাম রসিদসহ আলাদা।
  • জটিল কাজে মিস্ত্রি অ্যাপে কোট দেবেন; গ্রাহক অ্যাপ্রুভ না করা পর্যন্ত কাজ শুরু হবে না।
  • অ্যাপ চালানো, সাপোর্ট আর মিস্ত্রি যাচাইয়ের খরচ মেটাতে প্ল্যাটফর্ম মিস্ত্রির আয় থেকে একটা ছোট সার্ভিস চার্জ নেয়; গ্রাহকের কাছ থেকে কোনো লুকানো চার্জ নেওয়া হয় না।

৩. পেমেন্ট

  • কাজ শেষে ক্যাশ বা bKash-এ পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হবে।

৪. ওয়ারেন্টি

  • প্ল্যাটফর্মে বুক ও রেকর্ড করা কাজে ৭ দিনের সার্ভিস ওয়ারেন্টি। একই সমস্যা আবার হলে বিনা সার্ভিস চার্জে ঠিক করা হবে।
  • প্ল্যাটফর্মের বাইরে সরাসরি করা কাজে ওয়ারেন্টি প্রযোজ্য নয়।

৫. বাতিল

  • কোট অ্যাপ্রুভের আগে গ্রাহক বিনা খরচে বাতিল করতে পারেন। মিস্ত্রি পৌঁছানোর পর বাতিল করলে ভিজিট চার্জ প্রযোজ্য হতে পারে।

৬. নিষিদ্ধ কাজ

  • গ্যাস লাইনের কাজ এই প্ল্যাটফর্মে বুক করা যাবে না।
  • কোনো পক্ষকে হয়রানি, প্রতারণা বা ভুল তথ্য দেওয়া হলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।

৭. অভিযোগ

যেকোনো অভিযোগ hello@mistridakun.com-এ বা সাপোর্ট নম্বরে জানান। আমরা ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিই।